চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ত্রিমুখী সংঘর্ষ চলাকালে হত্যাকাণ্ডের শিকার হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তার জানাজায় অংশ নিতে চট্টগ্রামে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং নাগরিক কমিটির সদস্য ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।